রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় বৃহস্পতিবার (আজ) দিনভর শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের অধিকাংশ সময় আকাশে রোদের দেখা মিলবে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রপাতের কোনো সম্ভাবনা নেই। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আজ সকাল ৭টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৬০ শতাংশ। বুধবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৮ মিনিটে। আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে।
রিপোর্টারের নাম 
















