ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

জামালপুরের ৫ আসনে প্রতীক পেলেন ৩১ প্রার্থী, কাল থেকে শুরু প্রচারণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে এসব প্রতীক তুলে দেন। জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন আসনের প্রার্থী ও তাদের মনোনীত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় বর্তমানে জেলার ৫টি আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩১ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে জেলাজুড়ে এখন বইছে নির্বাচনী আমেজ।

আসনভিত্তিক প্রার্থীদের তালিকা:

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ): এ আসনে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— এম রশিদুজ্জামান মিল্লাত (বিএনপি), মুহাম্মদ নাজমুল হক সাঈদী (জামায়াত), মো. আব্দুর রউফ তালুকদার (ইসলামী আন্দোলন বাংলাদেশ) এবং এ. কে. এম ফজলুল হক (জাতীয় পার্টি)।

জামালপুর-২ (ইসলামপুর): এই আসনেও ৪ জন প্রার্থী চূড়ান্ত লড়াইয়ে রয়েছেন। তারা হলেন— এ.ই সুলতান মাহমুদ বাবু (বিএনপি), মো. ছামিউল হক ফারুকী (জামায়াত), সুলতান মাহমুদ সিরাজী (ইসলামী আন্দোলন বাংলাদেশ) এবং স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান।

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ): জেলার সবচেয়ে বেশি ৯ জন প্রার্থী এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন— মো. মোস্তাফিজুর রহমান বাবুল (বিএনপি), মো. মজিবুর রহমান আজাদী (জামায়াত), মীর সামসুল আলম লিপটন (জাতীয় পার্টি), ফিদেল নঈম (গণ-সংহতি আন্দোলন), মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), লিটন মিয়া (গণ-অধিকার পরিষদ) এবং স্বতন্ত্র প্রার্থী ফারজানা ফরিদ, সাদিকুর রহমান সিদ্দিকী শুভ ও শিবলুল বারী রাজু।

জামালপুর-৪ (সরিষাবাড়ি): এ আসনে ৬ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। তারা হলেন— মো. ফরিদুল কবীর তালুকদার (বিএনপি), মোহাম্মদ আব্দুল আওয়াল (জামায়াত), মো. আলী আকবর (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. মাহবুব জামান জুয়েল (সিপিবি), মো. ইকবাল হোসেন (গণ-অধিকার পরিষদ) এবং মো. কবির হাসান (নাগরিক ঐক্য)।

জামালপুর-৫ (সদর): জেলা সদরের এই আসনে ৮ জন প্রার্থী লড়ছেন। তারা হলেন— শাহ মো. ওয়ারেছ আলী মামুন (বিএনপি), মুহাম্মদ আব্দুস সাত্তার (জামায়াত), সৈয়দ ইউনুছ আহাম্মদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), শেখ মো. আক্কাস আলী (সিপিবি), আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম (বাংলাদেশ কংগ্রেস), মো. বাবর আলী খান (জাতীয় পার্টি-জেপি), মো. আমির উদ্দিন (জেএসডি) এবং জাকির হোসেন (গণ-অধিকার পরিষদ)।

প্রতীক বরাদ্দের পর রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। নিয়ম অনুযায়ী, বৃহস্পতিবার থেকে প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকায় আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা ও গণসংযোগ শুরু করতে পারবেন। সব মিলিয়ে জামালপুরের প্রতিটি জনপদে এখন নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কম্বোডিয়ায় মানবপাচার: পাসপোর্ট-অর্থ আত্মসাৎ ও নির্যাতনের অভিযোগে মূলহোতা গ্রেপ্তার

জামালপুরের ৫ আসনে প্রতীক পেলেন ৩১ প্রার্থী, কাল থেকে শুরু প্রচারণা

আপডেট সময় : ০২:১৮:০২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬