২০২৪ সালের বাংলাদেশের গণঅভ্যুত্থানে পুলিশ ভ্যান আটকে সহপাঠীদের মুক্ত করার সেই ঐতিহাসিক দৃশ্যের একটি প্রতিচ্ছবি দেখা গেল ভারতের মুম্বাইয়ে। সেখানে চলমান ছাত্র আন্দোলনে রিয়া আহির নামের এক তরুণী এককভাবে একটি চলন্ত পুলিশ ভ্যান আটকে দিয়ে প্রতিবাদের এক শক্তিশালী প্রতীক হয়ে উঠেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, মুম্বাইয়ের দাদারের শিবাজী পার্কের কাছে প্রচণ্ড বৃষ্টির মধ্যে রিয়ার পুলিশ ভ্যান আটকে দেওয়ার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়ে। ভ্যানের সামনে দৃঢ়ভাবে দাঁড়ানো রিয়ার সাহসিকতা দেখে সেখানে উপস্থিত জনতা করতালি ও স্লোগানে তাকে সমর্থন জানান। তার এই অদম্য বাধার মুখে শেষ পর্যন্ত আটক আন্দোলনকারীদের ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ।
ইনস্টাগ্রাম প্রোফাইলের তথ্য অনুযায়ী, রিয়া আহির একাধারে একজন অভিনেত্রী, মডেল ও উদ্যোক্তা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রায় এক লাখ অনুসারী রয়েছে। পাশাপাশি তিনি ‘রিয়াসত’ নামে হস্তশিল্প ও পোশাকের একটি নিজস্ব ফ্যাশন ব্র্যান্ডও পরিচালনা করেন।
রিপোর্টারের নাম 























