ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

মেট্রোরেল দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ও চাকরি দেওয়া হবে: উপদেষ্টা ফাওজুল কবির খান

সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া পরিবারে কর্মক্ষম কোনো ব্যক্তি থাকলে তাকে মেট্রোরেলে চাকরি দেওয়া হবে।

আজ রবিবার (২৬ অক্টোবর) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

ফাওজুল কবির খান বলেন, ‘নিহত ব্যক্তির পরিবারের সব দায়-দায়িত্ব মেট্রোরেল গ্রহণ করবে। প্রাথমিকভাবে নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। পরে নিহতের পরিবারে যদি কর্মক্ষম সদস্য থাকে, তাহলে তাকে মেট্রোরেলে চাকরি দেওয়া হবে।’

তিনি বলেন, ‘আহতদের আমি একটু পরে হাসপাতালে দেখতে যাবো এবং তাদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনায় সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে।’

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে বলে জানা গেছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানজুড়ে ব্যাপক হামলা: ২০ প্রদেশ লক্ষ্যবস্তু, রেড ক্রিসেন্টের সতর্কবার্তা

মেট্রোরেল দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ও চাকরি দেওয়া হবে: উপদেষ্টা ফাওজুল কবির খান

আপডেট সময় : ০৩:৪৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫