ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

জোটের প্রার্থীর নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচনের বিধান: ইসির নতুন খসড়া নিয়ে আলোচনা-সমালোচনা

বাংলাদেশের নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নিলেও প্রার্থীদের নিজের দলের প্রতীকেই নির্বাচন করতে হবে বলে আইনের যে খসড়া নির্বাচন কমিশন (ইসি) চূড়ান্ত করেছে, তা নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা। নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও (সংশোধন) অধ্যাদেশের খসড়ায় এই নতুন বিধানটি আনা হয়েছে।

বিএনপি ও সমমনা কয়েকটি দল কোনো ধরনের আলোচনা ছাড়াই নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্ত নেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে। তারা এই সিদ্ধান্ত বাতিলের জন্য কমিশনকে চিঠি দেওয়ার কথা জানিয়েছে। একটি দলের দাবি, ‘বিএনপি নেতৃত্বাধীন জোটকে টার্গেট করেই এমন নিয়ম করা হয়েছে’।

তবে বেশ কিছু রাজনৈতিক দল বলছে—আরপিওতে প্রতীক সংক্রান্ত নতুন নিয়ম তারা সমর্থন করছে। তারা মনে করে, এর মাধ্যমে জোটবদ্ধ হলেও দলগুলো স্বতন্ত্র পরিচয় নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে।

এদিকে, একজন নির্বাচন কমিশনার বিবিসিকে বলেছেন যে, যেহেতু সরকারও তাদের এই প্রস্তাব অনুমোদন করেছে, সেহেতু আপাতত সিদ্ধান্ত পরিবর্তনের কোনো চিন্তা তাদের নেই।

জানা গেছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনায় প্রতীকের বিষয়টি না এলেও, সরকার কর্তৃক গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ থেকেই নির্বাচন কমিশন প্রস্তাবটি গ্রহণ করেছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ ওসমান হাদির স্মরণে আলিয়ার দেয়ালে গ্রাফিতি: বিচারের দাবিতে সোচ্চার শিক্ষার্থীরা

জোটের প্রার্থীর নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচনের বিধান: ইসির নতুন খসড়া নিয়ে আলোচনা-সমালোচনা

আপডেট সময় : ০১:৩০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫