ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

বরিশাল-৫ আসনে ফয়জুল করীমকে সমর্থন দিতে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর ও সিটি) আসনে নিজেদের প্রার্থী প্রত্যাহার করে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে সমর্থনের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল মঙ্গলবার। এদিন দুপুর ২টায় বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল তার প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেন। তিনি সহকারী রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুফল চন্দ্র গোলদারের কাছে এই আবেদনপত্র হস্তান্তর করেন। এর মধ্য দিয়ে বরিশাল-৫ আসনে ফয়জুল করীমের পক্ষে জামায়াতের সমর্থন নিশ্চিত হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরতি ভেঙে হৈমন্তীর কণ্ঠে দুই নতুন গান, মুগ্ধ দর্শক-শ্রোতা

বরিশাল-৫ আসনে ফয়জুল করীমকে সমর্থন দিতে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

আপডেট সময় : ০৫:৪৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬