ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বিকল্পসহ সাত আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি যেসব আসনে বিকল্প প্রার্থী ঘোষণা করেছিল, অবশেষে সেগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সারাদেশে আলোচিত সাতটি আসনে প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে কিছু আসনে পূর্বঘোষিত মূল প্রার্থীকেই বহাল রাখা হয়েছে, আবার কিছু ক্ষেত্রে বিকল্প প্রার্থীরাই চূড়ান্ত মনোনয়ন লাভ করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, এই সাতটি আসনে দীর্ঘ পর্যালোচনা ও যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসনভিত্তিক বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো:

সিলেট-৬: এই আসনে প্রথমে জেলা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরীকে বিকল্প প্রার্থী হিসেবে ঘোষণা করা হলেও, শেষ পর্যন্ত পূর্বঘোষিত প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরীকেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।
সুনামগঞ্জ-২: সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা তাহির রায়হান চৌধুরী পাভেলকে বিকল্প হিসেবে রাখা হলেও, দল নাছির হোসেন চৌধুরীকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-৪: এখানে বিকল্প প্রার্থী হিসেবে কবির আহমেদ ভূঁইয়ার নাম আলোচিত হলেও, সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানকেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।
চট্টগ্রাম-৬ (রাউজান): এই আসনে শুরুতে গিয়াস কাদের চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছিল। পরে সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকারকেও বিকল্প হিসেবে রাখা হয়। তবে চূড়ান্ত মনোনয়নে গিয়াস কাদের চৌধুরীকেই বহাল রেখেছে বিএনপি।
যশোর-৪: এই আসনে পূর্বনির্ধারিত প্রার্থী টি এস আইয়ুবের মনোনয়নপত্র ঋণখেলাপির দায়ে অবৈধ ঘোষিত হওয়ার পর বিকল্প প্রার্থী মতিয়ার রহমান ফারাজীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।
সুনামগঞ্জ-১: এই আসনে প্রথমে আনিসুল হককে মনোনয়ন দেওয়া হলেও, পরবর্তীতে তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলকে বিকল্প প্রার্থী হিসেবে রাখা হয়েছিল। চূড়ান্ত মনোনয়নে কামরুজ্জামান কামরুলকেই বেছে নিয়েছে বিএনপি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরও দেশে মবের ঘটনা অব্যাহত: সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা

বিকল্পসহ সাত আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

আপডেট সময় : ০৫:২৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬