ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সংস্কারের দাবি বিএনপিরই, সরকারের প্রচার বিভ্রান্তিকর: মির্জা ফখরুল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কারের দাবি বিএনপিরই দীর্ঘদিনের। সরকারের পক্ষ থেকে বর্তমানে যে সংস্কারের প্রচার চালানো হচ্ছে, তা মূলত বিএনপির দেওয়া প্রস্তাবনারই প্রতিচ্ছবি। তিনি বলেন, ‘বিএনপি ৩১ দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছে আপনাদের প্রস্তাবের দুই বছর আগেই। এখন সরকার যে প্রচার চালাচ্ছে, তা বিভ্রান্তিকর। সংস্কার তো বিএনপিরই সন্তান।’

মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল আসন্ন নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘নির্বাচনের আর মাত্র ২৩ দিন বাকি। এখন অনেকেই বলছে—নির্বাচন হবে কি না, বাধা দেব, করতে দেব না। কিন্তু খবর নিয়ে দেখুন, তাদের তিনটি ভোটও নেই। এরা আবার বড় গলায় বলে, নির্বাচন হতে দেব না।’

তিনি আরও বলেন, ‘আমরা নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছি। আমরা নির্বাচন চাই। জনগণের কাছে যাব, তারা যদি আমাদের চায়, তাহলে আমরা আছি। জনগণ যদি আমাদের বাদ দিয়ে দেয়, তাহলে আমরা বিরোধী দলে থাকব। আগে থেকে এত গলাবাজি কেন?’

বিএনপি মহাসচিব সরকারের সমালোচনা করে বলেন, ‘সবচেয়ে বেশি দুষ্টামি করছে তারা, যারা অতীতে বাংলাদেশকে স্বীকারই করেনি। আমাদের কতজন মা-বোনকে পাক হানাদার বাহিনীর কাছে তুলে দিয়েছে, এই হিসাব আমরা ভুলিনি। অনেক ত্যাগ-তিতিক্ষার পর দেশ আজ এই জায়গায় এসেছে। সামনে নির্বাচন। এই সুযোগ মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে একটি গণতান্ত্রিক দেশ গড়ে তোলার।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরও দেশে মবের ঘটনা অব্যাহত: সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা

সংস্কারের দাবি বিএনপিরই, সরকারের প্রচার বিভ্রান্তিকর: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৫:২১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬