ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

নির্বাচনে সরাসরি নারী প্রার্থী নেই জামায়াতের, ভবিষ্যতে মনোনয়নের অঙ্গীকার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:১৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি কোনো নারী প্রার্থীকে মনোনয়ন দেয়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, তাদের জোটের পক্ষ থেকে নারী প্রার্থীরা অংশ নিচ্ছেন। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত দলের পলিসি সামিটের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

নির্বাচনে জামায়াতের পক্ষ থেকে সরাসরি নারী প্রার্থী না থাকার কারণ ব্যাখ্যা করে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, তাদের ঐকমত্য কমিশন ও সংস্কার বিষয়ক আলোচনায় নারীদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি উঠে এসেছিল। সেখানে ৫ থেকে ১৫ শতাংশ পর্যন্ত আসনে নারীদের জন্য সংরক্ষণের একটি সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এই সিদ্ধান্তের সঙ্গে ঐকমত্য পোষণ করেছে। যদি এই সিদ্ধান্ত আইনে পরিণত হয়, তবে জামায়াত নারীদের সরাসরি নির্বাচনে মনোনয়ন দিতে সম্মত এবং তা দিতে বাধ্য থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরও দেশে মবের ঘটনা অব্যাহত: সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা

নির্বাচনে সরাসরি নারী প্রার্থী নেই জামায়াতের, ভবিষ্যতে মনোনয়নের অঙ্গীকার

আপডেট সময় : ০৫:১৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬