ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

তারেক রহমানের সঙ্গে রাশিয়া ও নর্ডিক অঞ্চলের রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:২৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন এবং নর্ডিক অঞ্চলের তিন দেশ—সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতগণ। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পৃথকভাবে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির আলোচনার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, আন্তর্জাতিক পরিমণ্ডলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দর্শন এবং বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে বিশ্ব সম্প্রদায়ের বিশেষ আগ্রহ রয়েছে। তারই ধারাবাহিকতায় আজ চারটি দেশের রাষ্ট্রদূত তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

হুমায়ুন কবির বলেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকগুলোতে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কীভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করা যায়, সে বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এছাড়া, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দলের ঘোষিত ‘৩১ দফা’ কর্মসূচির আলোকে কীভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে, সে বিষয়েও রাষ্ট্রদূতদের অবহিত করা হয়েছে।

নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা উল্লেখ করেন, বৈঠকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা না হলেও বিদেশি প্রতিনিধিরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে তাদের গভীর আগ্রহ ও প্রত্যাশার কথা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন যে, নির্বাচনের পর বাংলাদেশ একটি সুসংহত গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে ধাবিত হবে।

রাষ্ট্রদূতদের সঙ্গে এই বিশেষ সাক্ষাৎকালে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন তাঁর প্রেস সচিব সালেহ শিবলী, উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাহাদী আমিন এবং দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরতি ভেঙে হৈমন্তীর কণ্ঠে দুই নতুন গান, মুগ্ধ দর্শক-শ্রোতা

তারেক রহমানের সঙ্গে রাশিয়া ও নর্ডিক অঞ্চলের রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০২:২৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬