চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ত্রাসীদের গুলিতে এক র্যাব কর্মকর্তার মৃত্যু এবং তিনজন সদস্য আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
মঙ্গলবার দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর ড. Muhammad Abdul Halim বলেন, “সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে গিয়ে এমন মর্মান্তিক ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এই ঘটনার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সন্ত্রাসীদের বেপরোয়া কর্মকাণ্ড নিয়ন্ত্রণে প্রশাসনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।”
তিনি আরও বলেন, “অভিযান চলাকালে দুষ্কৃতকারীরা অতর্কিতভাবে র্যাব সদস্যদের ওপর হামলা চালায়, যা অত্যন্ত নিন্দনীয়। এই হামলায় ডিএডি মো. মোতালেব নিহত হয়েছেন এবং তিনজন র্যাব সদস্য আহত হয়েছেন। আমরা নিহত কর্মকর্তার আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য আল্লাহর কাছে দোয়া করছি।”
ড. Muhammad Abdul Halim আশঙ্কা প্রকাশ করে বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসীরা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিনষ্ট করার লক্ষ্যে তারা এই হামলা চালিয়ে থাকতে পারে। জনমনে আতঙ্ক সৃষ্টি করাই তাদের উদ্দেশ্য।”
তিনি প্রশাসনকে সন্ত্রাস দমনে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, “নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে, ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।”
রিপোর্টারের নাম 
























