ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

চৌদ্দগ্রামে নির্বাচনী কার্যালয় ও মাদ্রাসার বাসে অগ্নিসংযোগ: জামায়াত প্রার্থীর তীব্র নিন্দা

কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিনটি নির্বাচনী কার্যালয় এবং একটি মহিলা মাদ্রাসার বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত রোববার রাতে সংঘটিত এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তিনি এই ঘটনাকে নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন।

সোমবার (১৯ জানুয়ারি) দেওয়া এক বিবৃতিতে ডা. তাহের বলেন, গত ১৮ জানুয়ারি রোববার রাতে দুষ্কৃতিকারীরা চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নের সমেশপুর মোসলেম মার্কেটে জামায়াতের নির্বাচনী কার্যালয়, শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের তেলিপুকুর পাড়ে আরেকটি নির্বাচনী কার্যালয় ও দোকান এবং বাতিসা ইউনিয়নের নানকরা আয়েশা ছিদ্দিকা (রাঃ) মহিলা মাদ্রাসার একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দেয়। তিনি এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

জামায়াত মনোনীত এই সংসদ সদস্য প্রার্থী আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশিশক্তির মহড়া দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করতে এবং ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির হীন উদ্দেশ্যেই এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। তিনি অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

ডা. তাহের বলেন, জামায়াত সুষ্ঠু পরিবেশে নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। তিনি দৃঢ়ভাবে জানান, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারবে না। তিনি আরও উল্লেখ করেন, সাধারণ নাগরিক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পদ ধ্বংস করা রাষ্ট্রের স্থিতিশীলতাকে বিঘ্নিত করা এবং নির্বাচনকে বানচাল বা প্রভাবিত করার একটি গভীর ষড়যন্ত্রের অংশ।

এই ধরনের কর্মকাণ্ড রুখে দিতে এবং দোষীদের বিচারের আওতায় আনতে প্রশাসন ও নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা হ্রাস, তবে দাখিল পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি

চৌদ্দগ্রামে নির্বাচনী কার্যালয় ও মাদ্রাসার বাসে অগ্নিসংযোগ: জামায়াত প্রার্থীর তীব্র নিন্দা

আপডেট সময় : ১০:৩৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬