ইসরাইলে ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৯ বছর বয়সী সাগি হাইক এবং ২১ বছর বয়সী আসাফ শিতরিত নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ইসরাইলি গণমাধ্যম চ্যানেল-১২ তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তারা উভয়েই নেস জিওনা শহরের বাসিন্দা।
অন্যদিকে, এই ঘটনার মধ্যেই ইরানে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, সোমবার সকালে তাদের এই দণ্ড কার্যকর করা হয়। মোসাদের সঙ্গে যুক্ত একটি নেটওয়ার্কের সদস্য হিসেবে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল।
প্রতিবেদন অনুযায়ী, সুরক্ষিত যোগাযোগ স্থাপন, সংবেদনশীল স্থান শনাক্তকরণে সমন্বয় সাধন এবং বিস্ফোরক প্রজেক্টাইল তৈরির মতো বিশেষ প্রশিক্ষণ গ্রহণের দায়ে তারা দোষী সাব্যস্ত হয়েছিলেন।
রিপোর্টারের নাম 

























