ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

হংকংয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্তদের নিজ বাড়িতে প্রবেশের অনুমতি

গত বছর এক ভয়াবহ অগ্নিকাণ্ডে গৃহহীন হওয়া হংকংয়ের বাসিন্দারা তাদের অবশিষ্ট জিনিসপত্র সংগ্রহের জন্য সোমবার প্রথমবারের মতো তাদের ক্ষতিগ্রস্ত বাড়িতে ফিরতে শুরু করেছেন। গত নভেম্বরে ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সের সাতটি অ্যাপার্টমেন্ট ব্লকে ছড়িয়ে পড়া এই অগ্নিকাণ্ডে ১৬৮ জনের প্রাণহানি ঘটে, যা গত কয়েক দশকের মধ্যে শহরটির সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ড ছিল।

এই ঘটনার পর প্রায় ৬ হাজার বাসিন্দাকে তাদের বাড়িতে প্রবেশের জন্য তিন ঘণ্টার সময় দেওয়া হচ্ছে, যাতে তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে পারেন। ১ হাজার ৭০০টি ফ্ল্যাটে এই তল্লাশি চালানোর প্রক্রিয়াটি মে মাসের শুরুর দিকে শেষ হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, অগ্নিকাণ্ডে ৯২০টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু ঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তাই কর্মকর্তাদের পক্ষ থেকে বাসিন্দাদের মানসিকভাবে প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সরকারি কর্মকর্তাদের প্রকাশিত ছবিতে দেখা গেছে, কিছু ফ্ল্যাটের ছাদ ও দেয়াল ধসে পড়েছে অথবা পুড়ে কালো হয়ে গেছে এবং ভেতরের অংশ ধ্বংসাবশেষে ঢেকে আছে। হংকংয়ের তাই পো জেলার এই আবাসিক কমপ্লেক্সের ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে ‘বিপজ্জনক অঞ্চল’ হিসেবে চিহ্নিত করে ঘিরে রাখা হয়েছে। যেখানে ভবনের কাঠামো দুর্বল হয়ে পড়েছে, সেখানে সংস্কার কাজ চালানো হয়েছে। ফ্ল্যাটে ফেরার সময় বাসিন্দাদের ফেস মাস্ক, হেলমেট ও গ্লাভস পরা বাধ্যতামূলক করা হয়েছে।

নিজ ফ্ল্যাটে ফেরার আগে একজন বাসিন্দা প্রয়োজনীয় সরঞ্জাম গুছিয়ে নিয়েছেন। তিনি বলেন, সেখানে যাওয়ার পর চাবির ছিদ্র ধুলোয় ভরা থাকতে পারে, তাই কোনও কিছু খোলার প্রয়োজন হলে, হাতের কাছে সরঞ্জাম না থাকার চিন্তায় এগুলো সঙ্গে নিয়েছেন। অগ্নিকাণ্ডের দিন ভবন থেকে বের হওয়া শেষ বাসিন্দাদের একজন এএফপিকে জানান, সেখানে ফেরার বিষয়ে তার মনে মিশ্র অনুভূতি কাজ করছে। জীবনের অধিকাংশ সময় কাটানো ফ্ল্যাটটি দেখার জন্য তিনি উন্মুখ হয়ে থাকলেও, সেখানে কাটানোর জন্য মাত্র তিন ঘণ্টা সময় বরাদ্দ দেওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু

হংকংয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্তদের নিজ বাড়িতে প্রবেশের অনুমতি

আপডেট সময় : ০৩:১২:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬