ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

রূপগঞ্জ থেকে অপহৃত শিশু ফুলছড়ি থেকে উদ্ধার, অপহরণকারী যুবক আটক

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অপহৃত এক শিশু কন্যাকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী শান্ত মোল্লা (২০) নামের এক যুবককে স্থানীয় লোকজন আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে রূপগঞ্জের শিশু মাইশা অপহরণের খবর ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত যুবক শিশুটিকে নিয়ে ফুলছড়ি উপজেলার ৫নং ফুলছড়ি ইউনিয়নের দিকে আসছিল। পথে শিশুটির কান্নাকাটি ও যুবকের আচরণে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে যুবক অসংলগ্ন কথাবার্তা বলায় তাদের সন্দেহ আরও দৃঢ় হয় এবং তারা পুলিশকে খবর দেন।

পরে তাকে ফুলছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল মালেকের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে অধিকতর জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক শিশুটিকে অপহরণের বিষয়টি স্বীকার করে। ঘটনাটি ঘটেছে রোববার (১৯ এপ্রিল)। শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং রূপগঞ্জ থানা পুলিশের একটি দল সোমবার সকালে ফুলছড়ি থানায় এসে পৌঁছেছে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা বলেন, সোমবার সকাল সাড়ে ১০টায় শিশুটিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অপহরণকারী শান্ত মোল্লা রূপগঞ্জের কলোনী এলাকার দেলোয়ার হোসেনের পুত্র এবং অপহৃত শিশু মাইসা রূপগঞ্জ এলাকার মাংস বিক্রেতা শ্যামল মিয়ার কন্যা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু

রূপগঞ্জ থেকে অপহৃত শিশু ফুলছড়ি থেকে উদ্ধার, অপহরণকারী যুবক আটক

আপডেট সময় : ০৩:১২:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬