ঢাকা ০২:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জাতীয় নাগরিক পার্টির দুই নেতাকে নির্বাচন কমিশনের শোকজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ঢাকা-৮ আসনের এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে পৃথকভাবে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৮ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী স্বাক্ষরিত দুটি আলাদা চিঠির মাধ্যমে এই শোকজ প্রদান করা হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঢাকা-১১ আসনের এনসিপির বৈধ প্রার্থী নাহিদ ইসলামের বিরুদ্ধে ঢাকা-১১ আসনের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে নিজের বিশাল আকৃতির রঙিন ছবি সম্বলিত বিলবোর্ড স্থাপনের অভিযোগ উঠেছে। এসব বিলবোর্ডে ‘ঢাকা-১১’ উল্লেখপূর্বক “দেশ সংস্কারের গণভোট হ্যাঁ এর পক্ষে থাকুন” স্লোগান ব্যবহার করা হয়েছে, যা জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার পরিপন্থী।

একইভাবে, ঢাকা-৮ আসনের এনসিপির মনোনীত প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে ঢাকা-৮ আসনের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে নিজের “বিশাল আকৃতির রঙিন ছবি”, “ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী” এবং “গণভোটকে হ্যাঁ বলি” স্লোগান সম্বলিত বিলবোর্ড স্থাপনের বিষয়টি রিটার্নিং অফিসারের দৃষ্টিগোচর হয়েছে। এটিও নির্বাচন আচরণবিধির লঙ্ঘন বলে বিবেচিত হয়েছে।

নির্বাচন কমিশন উভয়কেই সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৮ উল্লেখ করে জানিয়েছে যে, ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের পূর্বে কোনো প্রকার নির্বাচনি প্রচার শুরু করা যাবে না। এই প্রেক্ষিতে, উভয় প্রার্থীকে আগামী ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে তাদের সকল বিলবোর্ড অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও, নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের দায়ে কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ১৯ জানুয়ারি সকাল ১১টার মধ্যে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত জবাব রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিলের জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধকালীন উত্তেজনার মাঝেও হরমুজ প্রণালীতে রেকর্ড সংখ্যক জাহাজ চলাচল

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জাতীয় নাগরিক পার্টির দুই নেতাকে নির্বাচন কমিশনের শোকজ

আপডেট সময় : ১০:১৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬