ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

মনোনয়ন ফয়সালায় চাপে নতি স্বীকার না করতে ইসিকে জামায়াতের আহ্বান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনকে (ইসি) কোনো চাপের মুখে নতি স্বীকার না করে নিয়ম অনুযায়ী মনোনয়ন সংক্রান্ত ফয়সালা করার আহ্বান জানিয়েছে। রবিবার প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠক শেষে দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সাংবাদিকদের কাছে এ তথ্য জানান।

ডা. তাহের অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক দল নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি করছে, যাতে বাতিল হওয়া মনোনয়নপত্রগুলো বৈধ করে দেওয়া হয়। তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন চাওয়া সত্ত্বেও উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

তিনি জানান, বৈঠকে প্রধান উপদেষ্টা তাদের আশ্বস্ত করেছেন যে আসন্ন নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। জোট গঠনের ক্ষেত্রে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে ডা. তাহের বলেন, ইসলামী আন্দোলনের নায়েবে আমিরের প্রতি সম্মান জানিয়ে তার আসনে জামায়াত কোনো প্রার্থী দেবে না। সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, একটি নির্দিষ্ট দলকে অতিরিক্ত নিরাপত্তা দিয়ে নির্বাচনের আগে অসমতল ক্ষেত্র তৈরি করা হচ্ছে।

এর আগে, রবিবার সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়। নির্ধারিত সূচি অনুযায়ী সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তাদের বৈঠক শুরু হওয়ার কথা ছিল। জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এআই নজরদারিতে ফ্যামিলি কার্ড, জালিয়াতি ঠেকাতে আসছে স্মার্ট যাচাই ব্যবস্থা

মনোনয়ন ফয়সালায় চাপে নতি স্বীকার না করতে ইসিকে জামায়াতের আহ্বান

আপডেট সময় : ০৯:২২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬