কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা বিভিন্ন মাধ্যম থেকে হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়েছেন। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে মুফতি আমির হামজা উল্লেখ করেন, “একটু জানিয়ে রাখি। গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত ইনশাআল্লাহ।”
নিজের অনুপস্থিতিতে কুষ্টিয়ায় ‘ইনসাফ কায়েমের লড়াই’ (ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম) চালিয়ে যাওয়ার এবং তার তিন শিশু কন্যা সন্তানের দেখভাল করার জন্যও তিনি অনুসারীদের প্রতি অনুরোধ জানিয়েছেন। পোস্টে তিনি লেখেন, “আপনাদের কাছে অনুরোধ রইল, আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যেই ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি; সেটা প্রতিষ্ঠিত কইরেন এবং আমার ৩ শিশু কন্যা সন্তানকে একটু দেখে রাইখেন।”
রিপোর্টারের নাম 
























