ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

শাকসু নির্বাচন বন্ধের পাঁয়তারা মানবে না ছাত্রসমাজ: ডাকসু ভিপি সাদিক কায়েম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন বন্ধের পাঁয়তারার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি অভিযোগ করেছেন, একটি ছাত্র সংগঠন পেশিশক্তির দাপটে এই নির্বাচন বন্ধের চেষ্টা চালাচ্ছে।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম এই হুঁশিয়ারি দেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, “পেশিশক্তির দাপটে ছাত্রসংসদ নির্বাচন বন্ধের পাঁয়তারা ছাত্রসমাজ মানবে না!” এই ধরনের অপচেষ্টা ছাত্রসমাজের গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি। সাদিক কায়েম মনে করেন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও স্বাধীন মতপ্রকাশের সুযোগ নিশ্চিত করতে দ্রুত ও সুষ্ঠুভাবে শাকসু নির্বাচন সম্পন্ন করা অপরিহার্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: জনজীবন ও অর্থনীতিতে বহুমুখী প্রভাবের শঙ্কা

শাকসু নির্বাচন বন্ধের পাঁয়তারা মানবে না ছাত্রসমাজ: ডাকসু ভিপি সাদিক কায়েম

আপডেট সময় : ০৮:০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬