ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

নির্বাচনী জোটের ২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, বাকি ৩টি চূড়ান্তের অপেক্ষায়

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতার ভিত্তিতে পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে তাদের প্রার্থী ঘোষণা করেছে। বাকি তিনটি আসনে প্রার্থী চূড়ান্তকরণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে দলটি জানিয়েছে।

রোববার এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রার্থীদের নাম ও ছবি সংবলিত পোস্টার প্রকাশ করা হয়। এসব পোস্টে ‘শাপলা কলি’ প্রতীকে প্রার্থীদের পক্ষে ভোট চাওয়া হয়েছে।

চূড়ান্ত হওয়া প্রার্থীদের মধ্যে ঢাকা-১১ আসনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর-৪ আসনে সদস্যসচিব আখতার হোসেন, কুমিল্লা-৪ আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড়-১ আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ঢাকা-৮ আসনে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং নোয়াখালী-৬ আসনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ নির্বাচন করছেন।

দলীয় সূত্র জানিয়েছে, দ্রুতই বাকি তিনটি আসনের প্রার্থী তালিকাও প্রকাশ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: জনজীবন ও অর্থনীতিতে বহুমুখী প্রভাবের শঙ্কা

নির্বাচনী জোটের ২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, বাকি ৩টি চূড়ান্তের অপেক্ষায়

আপডেট সময় : ০৬:৪০:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬