ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

ইসলামী আন্দোলনের প্রস্থান: শূন্য ৪৭ আসনে প্রার্থী দেবে জামায়াত জোট

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের নির্বাচনী জোট থেকে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ বেরিয়ে যাওয়ায় যে ৪৭টি আসন শূন্য হয়েছে, সেগুলোতে শিগগিরই প্রার্থী ঘোষণা করা হবে। জোটের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের রোববার দুপুরে মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট ত্যাগ করায় তাদের জন্য সংরক্ষিত ৪৭টি আসনে নতুন করে প্রার্থী দেওয়া হবে এবং এ বিষয়ে আগামী দুই-এক দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১ দলীয় জোট থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয়। একই সঙ্গে দলটি দেশের ২৬৮টি আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানায়। এই সিদ্ধান্তের ফলেই জোটের জন্য বরাদ্দকৃত ৪৭টি আসন ফাঁকা হয়ে যায়, যা পূরণে এবার প্রস্তুতি নিচ্ছে জামায়াত নেতৃত্বাধীন জোট।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এআই নজরদারিতে ফ্যামিলি কার্ড, জালিয়াতি ঠেকাতে আসছে স্মার্ট যাচাই ব্যবস্থা

ইসলামী আন্দোলনের প্রস্থান: শূন্য ৪৭ আসনে প্রার্থী দেবে জামায়াত জোট

আপডেট সময় : ০৬:১৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬