ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

অবাধ ও নিরপেক্ষ শাকসু নির্বাচন চায় ছাত্রশিবির, ষড়যন্ত্র রুখতে প্রশাসনের প্রতি আহ্বান

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষার্থী সংসদ (শাকসু) নির্বাচন নির্ধারিত সময়ে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রোববার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এই আহ্বান জানান।

বিবৃতিতে ছাত্রশিবিরের নেতারা বলেন, দীর্ঘ প্রতীক্ষিত গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে শিক্ষার্থীদের প্রবল দাবির মুখে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদিও এর আগে নির্বাচনকে ঘিরে নানা নাটকীয়তা ও বানচালের ষড়যন্ত্র দেখা গেছে, তবে ছাত্রশিবির এখন আর পেছনে ফিরে তাকাতে চায় না। তারা প্রত্যাশা করে, ঘোষিত ২০ জানুয়ারি তারিখেই নির্বাচন সম্পন্ন হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এ লক্ষ্যে সব প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

ছাত্রশিবির নেতারা ছাত্র সংসদ নির্বাচনকে শিক্ষার্থীদের মৌলিক গণতান্ত্রিক অধিকার হিসেবে উল্লেখ করেন। তাদের মতে, প্রতিটি ক্যাম্পাসে প্রচলিত ছাত্ররাজনীতির নেতিবাচক ধারা সংস্কার করে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধিত্বমূলক ও কল্যাণমুখী ছাত্ররাজনীতি বিকাশে ছাত্র সংসদ অনন্য ভূমিকা রাখতে পারে। তারা বিশ্বাস করেন, একটি কার্যকর ছাত্র সংসদই ক্যাম্পাসে সুস্থ ধারার নেতৃত্ব ও মেধাভিত্তিক রাজনীতির পথ প্রশস্ত করবে।

শাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের ব্যাপক স্বতঃস্ফূর্ততাকে একটি উৎসবমুখর নির্বাচনের সম্ভাবনা হিসেবে উল্লেখ করে শিবির নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, একটি বিশেষ মহল এই নির্বাচনকে বিতর্কিত ও বানচাল করার হীন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা লক্ষ্য করেছেন, নানা রাজনৈতিক সমীকরণের সুপ্ত আশঙ্কায় শাকসু নির্বাচন কমিশনের একটি অংশ এবং নির্দিষ্ট একটি ছাত্রসংগঠন নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার নানা অজুহাত খুঁজছে।

ছাত্রশিবির আশা প্রকাশ করে, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের এই যৌক্তিক আশঙ্কাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং সব অপকৌশল রুখে দিয়ে যথাসময়ে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবে। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন, সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা ও প্রশাসনের নিরপেক্ষ মনোভাবের মাধ্যমেই শাকসু নির্বাচন শিক্ষার্থীদের আস্থার প্রতীক হয়ে উঠবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট মহলকে কোনো চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার না করে শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: জনজীবন ও অর্থনীতিতে বহুমুখী প্রভাবের শঙ্কা

অবাধ ও নিরপেক্ষ শাকসু নির্বাচন চায় ছাত্রশিবির, ষড়যন্ত্র রুখতে প্রশাসনের প্রতি আহ্বান

আপডেট সময় : ০৬:১৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬