ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

মেধার স্বীকৃতি: সিতারা পারভীন পুরস্কারে ভূষিত ঢাবির ১০ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় অনন্য কৃতিত্বের স্বাক্ষর রাখায় ১০ জন মেধাবী শিক্ষার্থীকে মর্যাদাপূর্ণ ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ প্রদান করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. তৈয়েবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরেণ্য সাংবাদিক মাহফুজ আনাম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, এই পুরস্কার শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও মেধার যথাযোগ্য স্বীকৃতি। এ ধরনের অনুপ্রেরণা শিক্ষার্থীদের আগামী দিনে আরও বড় সাফল্য অর্জনে উৎসাহিত করবে। প্রয়াত অধ্যাপক সিতারা পারভীনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তিনি আরও বলেন, এমন আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা তাঁর জীবন ও কর্ম সম্পর্কে জানার সুযোগ পাবে।

এ বছর পুরস্কারপ্রাপ্ত ১০ শিক্ষার্থী হলেন—আজরা হুমায়রা, মুহাম্মদ মুযযাম্মিল হক, আবীর ফেরদৌস অয়ন, কৌরিত্র পোদ্দার তীর্থ, আসরিফা সুলতানা রিয়া, সুমাইয়া জাহান, আফরিনা সুলতানা, বাঁধন দেব, আফরিন জাহান এবং রাজিউজ্জামান লাবিব।

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত অধ্যাপক সিতারা পারভীনের সংক্ষিপ্ত জীবনী ও কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার। অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলী অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মার্জিয়া রহমান।

উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দীন আহমদের কন্যা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলীর সহধর্মিণী অধ্যাপক ড. সিতারা পারভীন ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। তাঁর স্মৃতিকে অম্লান করে রাখতে প্রতিবছর বিভাগের মেধাবী শিক্ষার্থীদের এই পুরস্কার প্রদান করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামরাঙ্গীরচরে কারখানায় কাজ করার সময় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

মেধার স্বীকৃতি: সিতারা পারভীন পুরস্কারে ভূষিত ঢাবির ১০ শিক্ষার্থী

আপডেট সময় : ০৫:২১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬