ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

রাবিতে দলীয় রাজনীতির বিরোধিতা: বিএনপির ব্যানার সরিয়ে দিলেন রাকসু জিএস আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে সব ধরনের দলীয় রাজনীতির প্রভাবমুক্ত পরিবেশ বজায় রাখার ঘোষণা দিয়ে বিএনপির ব্যানার সরিয়ে ফেলেছেন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী প্যারিস রোডে টাঙানো রাজশাহী জেলা জিয়া পরিষদের একটি ব্যানার তিনি নিজ হাতে খুলে ফেলেন।

জানা গেছে, ঘটনার আগে বেলা সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন সালাউদ্দিন আম্মার। সেখানে তিনি সংশ্লিষ্ট শিক্ষককে দুপুর ২টার মধ্যে ব্যানারটি সরিয়ে নেওয়ার আল্টিমেটাম দেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যানারটি অপসারিত না হওয়ায় দুপুর আড়াইটার দিকে তিনি নিজেই সেটি ছিঁড়ে ফেলেন এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

এ বিষয়ে সালাউদ্দিন আম্মার জানান, ক্যাম্পাসে দলীয় রাজনীতির কোনো উপসর্গ দেখা গেলেই তিনি শিক্ষার্থী হিসেবে তার প্রতিবাদ করবেন। তিনি মনে করেন, শিক্ষক রাজনীতি শিক্ষার পরিবেশ নষ্ট করে শিক্ষকদের দলীয় দালালে পরিণত করছে। তিনি আরও উল্লেখ করেন, জামায়াতে ইসলামীসহ অন্য কোনো দলকেও ক্যাম্পাসে দলীয় ব্যানারে কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। তার মতে, সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানালেও এর নেপথ্যে থাকা শিক্ষক রাজনীতি নিয়ে সবার আগে সোচ্চার হওয়া প্রয়োজন।

অন্যদিকে, ব্যানার সরিয়ে ফেলার এই ঘটনাকে ‘বর্বোচিত’ বলে আখ্যা দিয়েছেন রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “তার শক্তি আছে তাই সে এটি খুলে ফেলেছে। তারেক রহমানের ছবি সম্বলিত একটি ব্যানার বিশ্ববিদ্যালয়ের কী এমন ক্ষতি করছিল যে সেটি ছিঁড়ে ফেলতে হবে?” তিনি আরও অভিযোগ করেন, এক শ্রেণির ছাত্র নামধারী নেতা পড়াশোনা বাদ দিয়ে এসব কাজে মেতে উঠেছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি এর বিচারের ভার জাতির ওপর ছেড়ে দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামরাঙ্গীরচরে কারখানায় কাজ করার সময় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

রাবিতে দলীয় রাজনীতির বিরোধিতা: বিএনপির ব্যানার সরিয়ে দিলেন রাকসু জিএস আম্মার

আপডেট সময় : ০৪:৫৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬