ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

শাকসু নির্বাচন: প্রার্থীদের দাবির মুখে প্রচারণার সময় বাড়াল কমিশন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রচারণার সময়সীমা আরও ১২ ঘণ্টা বৃদ্ধি করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ১২ জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক দেশব্যাপী সব ধরনের নির্বাচনের ওপর সাময়িক স্থগিতাদেশ প্রদানের ফলে শাকসু নির্বাচনের প্রচারণায় বিঘ্ন ঘটে। পরবর্তীতে ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন পুনরায় ভোটগ্রহণের অনুমতি দিলে আগামী ২০ জানুয়ারি নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হয়। প্রচারণায় হারানো সময় পুষিয়ে নিতে প্রার্থীদের পক্ষ থেকে সময় বাড়ানোর দাবি জানানো হলে কমিশন তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শাকসু নির্বাচনের প্রচারণার শেষ সময় আজ ১৮ জানুয়ারি রাত ৯টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এর ফলে প্রার্থীরা শেষ মুহূর্তে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার জন্য অতিরিক্ত সময় পাচ্ছেন।

উল্লেখ্য, সুদীর্ঘ ২৮ বছর পর আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে শাবিপ্রবির বহুল প্রতীক্ষিত এই ছাত্র সংসদ নির্বাচন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটগ্রহণের দিন বিশ্ববিদ্যালয়ের ছয়টি কেন্দ্রে মোট ১৭৮টি বুথে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দীর্ঘ সময় পর এই নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামরাঙ্গীরচরে কারখানায় কাজ করার সময় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

শাকসু নির্বাচন: প্রার্থীদের দাবির মুখে প্রচারণার সময় বাড়াল কমিশন

আপডেট সময় : ০২:১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬