ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্তদের সমস্যা সমাধানের আশ্বাস তারেক রহমানের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তাঁর দল ক্ষমতায় এলে ‘জুলাই আন্দোলন’ চলাকালে নিহত ও আহতদের পরিবারের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নেবে। রবিবার দুপুরে রাজধানীর খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এই আশ্বাস দেন।

‘জুলাই আন্দোলনে’ নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় তারেক রহমান আন্দোলনকারীদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেন এবং তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের কেন্দ্রীয় ও শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান এই মতবিনিময় সভায় অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুবদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আতঙ্কে বাড়ি ছাড়লেন গৃহবধূ

ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্তদের সমস্যা সমাধানের আশ্বাস তারেক রহমানের

আপডেট সময় : ০১:০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬