ঢাকা ১২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

‘মব সন্ত্রাস’ ও বিভেদ সৃষ্টির মাধ্যমে জুলাই ঐক্য নষ্টের ষড়যন্ত্র চলছে: নুরুল হক নুর

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে ‘মব সন্ত্রাস’ বা গণপিটুনির মতো ঘটনা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র লিপ্ত বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক ফায়দা লুটতে এই চক্রটি দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে এবং এর মাধ্যমে তারা ঐতিহাসিক ‘জুলাই বিপ্লবের’ জাতীয় ঐক্যকে ধ্বংস করতে চায়।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা রেললাইন এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত এক শোক সভায় নুরুল হক নুর এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, ষড়যন্ত্রকারীরা বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে একটি অস্থিতিশীল ও ব্যর্থ রাষ্ট্র হিসেবে উপস্থাপন করার নীল নকশা বাস্তবায়ন করছে।

নুরুল হক নুর তাঁর বক্তব্যে বলেন, যারা আন্দোলনের সুফল নস্যাৎ করতে চায়, তারাই এখন নানা কৌশলে জনগণের মধ্যে বিভক্তি তৈরি করছে। তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার যে অভূতপূর্ব ঐক্য তৈরি হয়েছিল, সেই ঐক্যই আমাদের মূল শক্তি। কিন্তু একটি মহল এই ঐক্যকে নষ্ট করে দেশকে অরাজকতার দিকে ঠেলে দিতে চাইছে।” ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বিভেদের রাজনীতি বন্ধ করে এখন দেশ পুনর্গঠনে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ হতে হবে।

ফতুল্লার ওই জনসভায় নুর বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তাঁর অবদান অনস্বীকার্য। সভায় গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। নির্বাচন সামনে রেখে অশুভ শক্তির যেকোনো অপতৎপরতা রুখে দিতে জনগণকে সাথে নিয়ে রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন গণঅধিকার পরিষদের এই শীর্ষ নেতা।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

দেশীয় টেলিকম খাত ধ্বংসের ব্লুপ্রিন্ট: নতুন লাইসেন্সিং নীতিমালার ব্যবচ্ছেদ

‘মব সন্ত্রাস’ ও বিভেদ সৃষ্টির মাধ্যমে জুলাই ঐক্য নষ্টের ষড়যন্ত্র চলছে: নুরুল হক নুর

আপডেট সময় : ১২:৪৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬