ঢাকা ১২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: কুমিল্লার তিতাসে যুবদলের দুই নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে কুমিল্লার তিতাস উপজেলার দুই ইউনিয়ন যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতারা হলেন—কলাকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাবিব সরকার এবং বলরামপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এ কে এম শামীম ওসমান।

শনিবার রাতে উপজেলা যুবদলের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন তিতাস উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবুল খায়ের ভূইয়া টিপু এবং ১ নং যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম সরকার।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন এই দুই নেতা। তাদের বিরুদ্ধে প্রার্থীর নির্বাচনি প্রচারণায় অসহযোগিতা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে বহিষ্কারের বিষয়ে দ্বিমত পোষণ করেছেন অভিযুক্ত দুই নেতা। হাবিব সরকার ও শামীম ওসমান জানান, তারা এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চিঠি পাননি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিজ্ঞপ্তিতে উপজেলা আহ্বায়কের স্বাক্ষর না থাকায় বিষয়টি নিয়ে তারা সন্দেহ প্রকাশ করেছেন।

দলীয় শৃঙ্খলা রক্ষায় এমন কঠোর অবস্থান তৃণমূল নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করলেও শীর্ষ নেতারা বলছেন, সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে কোনো আপস করা হবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী-সন্তানকে হত্যার পর এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: কুমিল্লার তিতাসে যুবদলের দুই নেতা বহিষ্কার

আপডেট সময় : ১২:১৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬