আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠিতব্য গণভোটকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা-কল্পনা। বিশেষ করে, গণভোটে কোন পক্ষে যাবে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি, তা নিয়ে জনমনে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। এই জল্পনার অবসান ঘটিয়ে দলটির অবস্থান স্পষ্ট করেছেন ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ইশরাক হোসেন নিশ্চিত করেছেন যে, বিএনপি গণভোটে ‘হ্যাঁ’ ভোটকেই সমর্থন করছে। তিনি তার পোস্টে উল্লেখ করেছেন, “অবশ্যই আমরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে। এটি একটি মীমাংসিত বিষয়—এ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত।”
ইশরাক হোসেনের এই বক্তব্য গণভোটে বিএনপির অবস্থান সম্পর্কে সৃষ্ট সকল দ্বিধার অবসান ঘটিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারণার মধ্যে এই ঘোষণা বিএনপি’র কৌশল সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করছে।
রিপোর্টারের নাম 






















