ঢাকা ১২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

শিক্ষার্থীদের ইমাম আবু হানিফা ও ইবনে সিনার মতো হতে হবে: মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নূরুল হক শিক্ষার্থীদের অধ্যবসায়ী হয়ে ইমাম আবু হানিফা ও ইবনে সিনার মতো আদর্শ অর্জনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তোমাদের অনেক দূর যেতে হবে এবং তোমাদের মধ্য থেকেই ইবনে খালদুন, ইমাম গাজ্জালীর মতো জ্ঞানীগুণী ব্যক্তি তৈরি হবে। জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই, কারণ এলেম অন্বেষণ প্রত্যেক নর-নারীর জন্য ফরজ। শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করার ওপরও তিনি জোর দেন।

শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা সিরাজুল ইসলাম মোল্লা ফাজিল (ডিগ্রি) মাদরাসার হলরুমে আয়োজিত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রফেসর মিঞা মো. নূরুল হক বলেন, অতীতের সরকার মাদরাসা শিক্ষিত জনগোষ্ঠীর প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে এবং তাদের চাকরি-বাকরি থেকে বঞ্চিত করেছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই বৈষম্যের বিরুদ্ধে যারা লড়াই করেছে এবং জীবন উৎসর্গ করেছে, সেই জালেম শক্তি আর ফিরে আসবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর দারুস সুন্নাহ কামিল মাদরসার অধ্যক্ষ মো. একরাম হোসেন, আশুগঞ্জ সার কারখানা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ এইচ এম শওকত আলী এবং ভৈরবের শম্ভুপুর দারুচ্ছুন্নাত নেছারিয়া ফাযিল মাদরসার অধ্যক্ষ মাওলানা মো. মাসউদ আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরচারতলা সিরাজুল ইসলাম মোল্লা ফাজিল (ডিগ্রি) মাদরসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ কাজী মো. মহিউদ্দিন মোল্লা।

অনুষ্ঠানের শুরুতে ফাজিল বিভাগের শিক্ষার্থী মো. সোহেল রানা কোরআন তেলাওয়াত করেন। সবশেষে, সকল কবরবাসীর আত্মার মাগফেরাত কামনা এবং শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জ্ঞান অন্বেষণের জন্য আল্লাহর কাছে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী-সন্তানকে হত্যার পর এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ

শিক্ষার্থীদের ইমাম আবু হানিফা ও ইবনে সিনার মতো হতে হবে: মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

আপডেট সময় : ১১:৩৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬