ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি গঠন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৪৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

রাজধানীর ঢাকা-১৭ আসনে নির্বাচনি প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম আরও বেগবান করতে ৫৬ সদস্যবিশিষ্ট একটি মিডিয়া কমিটি গঠন করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত ও কার্যকরভাবে ছড়িয়ে দিতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) ঢাকা-১৭ আসনের নির্বাচনি কার্যক্রমের প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং যুগ্ম সমন্বয়কারী ফরহাদ হালিম ডোনারের যৌথ স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত এই কমিটিতে বিশিষ্ট সাংবাদিক মোস্তফা কামাল মজুমদারকে আহ্বায়ক এবং মিডিয়া ব্যক্তিত্ব জাহিদুল ইসলাম রনিকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া কমিটিতে সাংবাদিক ও মিডিয়া সংশ্লিষ্ট আরও ৫৪ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই কমিটি মূলত মাঠপর্যায়ে নির্বাচনি প্রচারণার সমন্বয়, গণমাধ্যমের সাথে সুসম্পর্ক রক্ষা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনা এবং তথ্য আদান-প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিএনপির নির্বাচনি বার্তা ও লক্ষ্যসমূহ জনগণের কাছে স্বচ্ছ ও জোরালোভাবে পৌঁছে দেওয়াই এই কমিটির মূল লক্ষ্য।

কমিটির সদস্যরা হলেন: আতিকুর রহমান রুমন, বাছির জামাল, রাশেদুল হক, শাহাবুদ্দিন চৌধুরী, এরফানুল হক নাহিদ, হাসান শিপলু, আব্দুর রহমান জাহাঙ্গীর, মঈন উদ্দীন খান, কালাম ফয়েজী, মইনুল আহসান, কামরুল হাসান, হাসান মোল্লা, রুমানা জামান, নজরুল ইসলাম, তারিকুল ইসলাম, মাহমুদুল হাসান, সুজন মাহমুদ, মোস্তাফিজুর রহমান বিপ্লব, মোশাররফ হোসেন বাবলু, শফিউল আলম দোলন, মেহেদী আজাদ মাসুম, শরীফুল ইসলাম, সাইদুর রহমান, মাহমুদ হাসান, মোরসালিন নোমানী, মহিউদ্দিন, গাউছুল আজম বিপু, জাহানারা পারভীন, সাইফুদ্দিন রবিন, মারুফা রহমান, খোন্দকার কাওছার হোসেন, আসাদুজ্জামান বাবুল, শফিক শাফিঈ, আহম্মেদ সালেহীন, কামরুল হাসান দর্পন, ইমরুল কায়েস জনি, উমর ফারুক, আল আমিন, রাজকুমার নন্দী, কাজী সুমন, রফিক মৃধা, হাসনাইন নাহিয়ান সঞ্জীব, শাহনেওয়াজ বাবলু, নাজিয়া আফরিন, আব্দুল আহাদা, হুমায়ূন কবির, ইউসুফ আলী, ফেরদৌস মামুন, আক্তারুজ্জামান রকি, এস. এম. আতিক হাসান, নুরুন নাহার উইলি, লাবনী সিদ্দিকী, শামীম চৌধুরী বিশাল এবং মাহফুজ কবীর মুক্তা।

এই নতুন মিডিয়া কমিটি ঢাকা-১৭ আসনের নির্বাচনি লড়াইয়ে দলের সাংগঠনিক অবস্থানকে আরও সুসংহত করবে বলে দলীয় নীতিনির্ধারকরা আশাবাদ ব্যক্ত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়া পৌরসভা পেল সিটি করপোরেশনের মর্যাদা: ১৫০ বছরের অপেক্ষার অবসান

ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি গঠন

আপডেট সময় : ০২:৪৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬