ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ইসিতে আপিল শুনানির বিরতিতে দুই প্রার্থীর উত্তপ্ত বাক্যবিনিময়

জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের আপিল শুনানির এক ফাঁকে নির্বাচন কমিশনে (ইসি) উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ ও বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর মধ্যে। শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই ঘটনা ঘটে।

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী আফরোজা খানমের মনোনয়নপত্র বৈধতা নিয়ে আপিল শুনানির বিরতি চলাকালে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দ্বৈত নাগরিকত্ব বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবীদের ব্যাখ্যার সময় কমিশন দুপুর আধা ঘণ্টার জন্য শুনানি স্থগিত করে।

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেতৃত্বে পুরো কমিশন আসন ত্যাগ করার পর মঞ্চের সামনে আপিলের পক্ষে-বিপক্ষের আইনজীবীরা জড়ো হয়ে বাদানুবাদে জড়িয়ে পড়েন। এই জটলার মধ্যে উপস্থিত ছিলেন ফেনী-৩ আসনের বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তারও মনোনয়নপত্র বাতিলের আপিল হয়েছে, যার শুনানিতে অংশ নিতে তিনি ইসিতে এসেছিলেন। জটলার মধ্যে তিনি তার মনোনয়ন বাতিল চেয়ে আপিল করা পক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়া পৌরসভা পেল সিটি করপোরেশনের মর্যাদা: ১৫০ বছরের অপেক্ষার অবসান

ইসিতে আপিল শুনানির বিরতিতে দুই প্রার্থীর উত্তপ্ত বাক্যবিনিময়

আপডেট সময় : ১১:২০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬