ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

কোকোকে নিয়ে মন্তব্যের জেরে ঝিনাইদহে জামায়াত প্রার্থী আমির হামজা অবাঞ্ছিত

ঝিনাইদহে জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ আসনের প্রার্থী মুফতি আমির হামজাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে জেলা বিএনপি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে তাকে এই জেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন।

সাজেদুর রহমান পপ্পু তার পোস্টে উল্লেখ করেছেন যে, আমির হামজা যতক্ষণ পর্যন্ত মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে তার বিকৃত বক্তব্য প্রত্যাহার না করবেন, ততক্ষণ তাকে ঝিনাইদহে অবাঞ্ছিত হিসেবে গণ্য করা হবে। তিনি আরও বলেন, আরাফাত রহমান কোকো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। একজন মৃত ব্যক্তিকে নিয়ে এমন বিকৃত ও কুরুচিপূর্ণ মন্তব্য ইসলাম কখনোই সমর্থন করে না। এই বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত তাকে ঝিনাইদহে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানানো হয়। পোস্টটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মন্তব্য করে এতে সমর্থন জানান।

শীতকালে ওয়াজ মাহফিলের মৌসুমে মুফতি আমির হামজা ঝিনাইদহের ছয়টি উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকায় অসংখ্য মাহফিলে প্রধান বক্তা হিসেবে অংশ নিয়ে থাকেন।

তবে এ বিষয়ে মুফতি আমির হামজা দাবি করেছেন, আলোচিত এই বক্তৃতাটি ২০২৩ সালের। তিনি ফেসবুকে পোস্ট করা একটি ভিডিও বার্তার মাধ্যমে ইতোমধ্যে এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন বলেও জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে এনসিপির ৭ নেতার পদত্যাগ

কোকোকে নিয়ে মন্তব্যের জেরে ঝিনাইদহে জামায়াত প্রার্থী আমির হামজা অবাঞ্ছিত

আপডেট সময় : ১০:০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬