ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

এক বক্স নীতি ব্যর্থ, দায় জামায়াতের: ইসলামী আন্দোলন, কুমিল্লার ১১ আসনে প্রার্থী ঘোষণা

ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে গৃহীত ‘এক বক্স নীতি’ বাস্তবায়নে ব্যর্থতার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘রাজনৈতিক উচ্চাভিলাস ও একচ্ছত্র আধিপত্যের মনোভাব’কে দায়ী করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে সংগঠনটি কুমিল্লার ১১টি সংসদীয় আসনে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে।

গত শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা এসব তথ্য জানান।

লিখিত বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, ২০২৪ পরবর্তী বাংলাদেশে জনগণ পুরোনো রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তে একটি নতুন রাজনৈতিক কাঠামো প্রত্যাশা করে। সেই লক্ষ্য সামনে রেখে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে ইসলামপন্থি শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করতে ‘১ বক্স নীতি’ গ্রহণ করা হয়েছিল। তবে বাস্তবে সেই উদ্যোগ ভেস্তে যেতে বসেছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ‘১ বক্স নীতি’-তে সবশেষে যুক্ত হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন সমঝোতার প্রশ্নে ভিন্ন আচরণ শুরু করে। সমঝোতার নামে একতরফা শর্তারোপ, আসন বণ্টনে নিজেদের দলীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া এবং অন্যান্য ইসলামপন্থি দলকে সমমর্যাদার শরিক না ভেবে অধস্তন হিসেবে দেখার মানসিকতাই ঐক্য প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে বলে দাবি করা হয়।

লিখিত বক্তব্যে আরও জানানো হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে বৈঠকের সময় নিয়ে টালবাহানা, সিদ্ধান্ত গ্রহণের টেবিলে উপেক্ষা, সীমিতসংখ্যক ও বিতর্কিত আসন প্রস্তাব, গণমাধ্যমে পরিকল্পিত অপপ্রচার, এনসিপিসহ কয়েকটি দলের সঙ্গে গোপন সমঝোতা, বিএনপির সঙ্গে ‘জাতীয় সরকার’ গঠনের ঘোষণা এবং ভারতের সঙ্গে গোপন বৈঠকের খবর – এসব ঘটনায় দলটি বিব্রতকর অবস্থায় পড়েছে।

এ ছাড়া সাম্প্রতিক সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হয়েছে বলেও অভিযোগ করা হয়। এর মধ্যে দলটি ১৫০ বা ২০০ আসন দাবি করছে এমন বক্তব্য ছড়ানো, ‘কৃত্রিম জরিপ’ প্রকাশ করে দলটির অবস্থানকে নগণ্য দেখানো, ‘জিততে পারে না’ এমন ন্যারেটিভ ছড়িয়ে কর্মী-সমর্থকদের মনোবল ভাঙার চেষ্টা এবং এনসিপিকে অতিরঞ্জিতভাবে শক্তিশালী হিসেবে উপস্থাপন করার অভিযোগ উল্লেখ করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে বলেছে, তারা ঐক্যের পক্ষে, নিয়মতান্ত্রিক ও সম্মানজনক সমঝোতার পক্ষে এবং ইসলামী রাজনীতিকে একক মালিকানায় পরিণত করার বিপক্ষে। দলটি আরও জানায়, তারা কোনো করুণা বা দয়ার রাজনীতি করে না; ইসলাম, দেশ ও মানবতার কল্যাণেই তাদের রাজনীতি অব্যাহত থাকবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও কুমিল্লা-০১ আসনের প্রার্থী মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে এবং কুমিল্লা-১০ আসনের প্রার্থী মুফতি শামসুদ্দোহা আশরাফীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের সহকারী মহাসচিব ও কুমিল্লা-০২ আসনের প্রার্থী প্রকৌশলী আশরাফুল আলম। এ সময় কুমিল্লা জেলার বিভিন্ন সংসদীয় আসনের প্রার্থীসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে এনসিপির ৭ নেতার পদত্যাগ

এক বক্স নীতি ব্যর্থ, দায় জামায়াতের: ইসলামী আন্দোলন, কুমিল্লার ১১ আসনে প্রার্থী ঘোষণা

আপডেট সময় : ১০:০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬