ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

ঝিনাইদহে ট্রাক-সেনা টহল গাড়ির সংঘর্ষ, খাদে পড়ে ৪ সেনা আহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুরে একটি ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল গাড়ি খাদে পড়ে চার সেনা সদস্য আহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলোঘাট ঈদগাহের সামনে এই দুর্ঘটনা ঘটে। মহেশপুর সেনা ক্যাম্প কমান্ডার মেজর নাভিদ হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

মেজর নাভিদ হাসান জানান, শনিবার সকালে সেনাবাহিনীর একটি টহল পিকআপ খালিশপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেলোঘাট ঈদগাহের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি সেনা টহল গাড়িটিকে ধাক্কা দেয়।

সংঘর্ষের তীব্রতায় সেনাবাহিনীর টহল গাড়ি ও ট্রাক উভয়ই সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে টহল গাড়িতে থাকা চার সেনা সদস্য আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে এনসিপির ৭ নেতার পদত্যাগ

ঝিনাইদহে ট্রাক-সেনা টহল গাড়ির সংঘর্ষ, খাদে পড়ে ৪ সেনা আহত

আপডেট সময় : ০৯:৪৫:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬