ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

ঢাকা-৮ আসনে লড়তে চান মেঘনা আলম, আব্বাস-পাটওয়ারীকে দিলেন বিশেষ বার্তা

আলোচিত মডেল মেঘনা আলম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছেন। একইসঙ্গে তিনি এই আসনের সম্ভাব্য দুই প্রতিদ্বন্দ্বী, বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস এবং এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ভিন্ন ভিন্ন বার্তা দিয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই পরামর্শ দেন।

ফেসবুক পোস্টে মির্জা আব্বাসের উদ্দেশে মেঘনা আলম লিখেছেন, “মির্জা আব্বাস আমার সিনিয়র, সম্মান জানিয়ে বলব নতুনদের জায়গা ছেড়ে দিন, বিশ্রাম নিন।”

অন্যদিকে, নাসীরুদ্দীন পাটওয়ারীকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, “নাসীরুদ্দীন পাটওয়ারী আমার জুনিয়র, স্নেহের সাথে বলব, আরো শেখো!”

পোস্টের একদম শেষে নিজের নির্বাচনী আকাঙ্ক্ষা স্পষ্ট করে মেঘনা আলম আরও উল্লেখ করেছেন, “ঢাকা ৮-এ সময় এখন মেঘনা আলমের!”

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলটির প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন মেঘনা আলম। একই দিনে তিনি দলটির পক্ষ থেকে ঢাকা-৮ আসনের জন্য মনোনয়ন ফরমও সংগ্রহ করেন। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে সক্রিয় হওয়ার ও নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান চুক্তি: ট্রাম্পের ঘোষণা সত্ত্বেও কর্মসূচিতে স্বাক্ষর অনুষ্ঠানের অনুপস্থিতি

ঢাকা-৮ আসনে লড়তে চান মেঘনা আলম, আব্বাস-পাটওয়ারীকে দিলেন বিশেষ বার্তা

আপডেট সময় : ০৮:০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬