ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

নির্বাচনে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের প্রতিরোধের ঘোষণা এনসিপি মুখপাত্রের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ঋণখেলাপি বা দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তিকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ কঠোর অবস্থান ব্যক্ত করেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

নির্বাচনী আপিল শুনানি ও নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, যারা জনগণের অর্থ আত্মসাৎ করে ঋণখেলাপি হয়েছেন কিংবা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন, তাদের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের কোনো নৈতিক বা আইনি অধিকার নেই। এনসিপি এই ধরনের প্রার্থীদের রুখে দিতে বদ্ধপরিকর।

মুখপাত্র আরও উল্লেখ করেন, বিতর্কিত প্রার্থীদের ঠেকাতে প্রয়োজনে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথেও কঠোর কর্মসূচি পালন করা হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমরা আইনি ও রাজপথ—সব ক্ষেত্রেই এই অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো। প্রয়োজনে প্রতিটি আসনে তাদের সক্রিয়ভাবে প্রতিরোধ করা হবে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এনসিপি শুরু থেকেই সোচ্চার রয়েছে। বিশেষ করে আর্থিক অনিয়ম ও দ্বৈত নাগরিকত্বের মতো বিষয়গুলোতে কোনো ধরনের আপস করা হবে না বলে দলটির পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। নির্বাচনী স্বচ্ছতা বজায় রাখতে নির্বাচন কমিশনের কঠোর ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন দলটির এই জ্যেষ্ঠ নেতা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়া পৌরসভা পেল সিটি করপোরেশনের মর্যাদা: ১৫০ বছরের অপেক্ষার অবসান

নির্বাচনে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের প্রতিরোধের ঘোষণা এনসিপি মুখপাত্রের

আপডেট সময় : ০৮:০২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬