ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুকের মা লাল বানুর ইন্তেকাল

ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা লায়ন মো. ফারুক রহমানের মা লাল বানু শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ৩টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের কালিবাড়ির নিজ বাসভবনে ১০৬ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

লায়ন ফারুকের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দেশের রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এক শোকবার্তায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।

এছাড়াও শোক জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান এম এ বাসার এবং প্রগতিশীল জাতীয়তাবাদী দল-পিএনপির চেয়ারম্যান ফিরোজ মুহাম্মদ লিটনসহ ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা।

ন্যাশনাল লেবার পার্টির পক্ষ থেকে শোক জানিয়েছেন দলের মহাসচিব লায়ন অ্যাডভোকেট মো. জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান তারিক আলম রাজা, দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মো. হাবিবুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, যুগ্ম মহাসচিব মফিদার রহমান মজনুসহ কেন্দ্রীয় কমিটির সদস্যরা।

দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে ঢাকা মহানগর ন্যাশনাল লেবার পার্টির সভাপতি মাইদুল ইসলাম আসাদ, সেক্রেটারি আজাদুর রহমান ফরহাদ, মহিলা বিষয়ক সম্পাদক মোছা. সুবর্ণা আক্তার রুমি, মুন্সিগঞ্জ জেলা ন্যাশনাল লেবার পার্টির সভাপতি আসাদুজ্জামান জুয়েল, রংপুর মহানগর সভাপতি মো. আব্দুল মতিন, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, ন্যাশনাল যুব মিশনের কেন্দ্রীয় সভাপতি মো. আব্দুল মান্নান, সেক্রেটারি মো. রাসেল এবং ন্যাশনাল ছাত্রমিশনের কেন্দ্রীয় সভাপতি মো. রেজাউল ইসলাম, সহ-সভাপতি মো. নিয়ামুল ইসলাম সিয়াম ও সেক্রেটারি মো. সাব্বির আহমেদ প্রমুখ শোক প্রকাশ করেছেন।

পৃথক শোকবার্তায় শোক প্রকাশকারীরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়া পৌরসভা পেল সিটি করপোরেশনের মর্যাদা: ১৫০ বছরের অপেক্ষার অবসান

ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুকের মা লাল বানুর ইন্তেকাল

আপডেট সময় : ০৭:৪০:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬