ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গুলশানে তারেক রহমানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা ৬টার দিকে শুরু হওয়া এই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। বৈঠকে আলোচনার বিষয়বস্তু তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে একই দিনে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত নেপাল ও ভুটানের রাষ্ট্রদূত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুম-নির্যাতন মামলা: আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্য

বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

আপডেট সময় : ০৭:৩৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬