ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ইসিতে আপিল শুনানির বিরতিতে হাসনাত আবদুল্লাহ ও আব্দুল আউয়াল মিন্টুর বাগবিতণ্ডা

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত আপিল শুনানির বিরতি চলাকালে দুই প্রার্থীর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ এবং বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর মধ্যে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ও ইসি সূত্রে জানা গেছে, এদিন মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী আফরোজা খানমের প্রার্থিতার বৈধতা নিয়ে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে আনা আপিলের শুনানি চলছিল। শুনানিতে জ্যেষ্ঠ আইনজীবীদের আইনি ব্যাখ্যা চলাকালে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ কমিশন ৩০ মিনিটের বিরতি ঘোষণা করে এজলাস ত্যাগ করেন। কমিশন কক্ষ ছাড়ার পরপরই মঞ্চের সামনে উপস্থিত আপিলকারী ও বিবাদী পক্ষের আইনজীবীরা জড়ো হয়ে তর্কে লিপ্ত হন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ফেনী-৩ আসনের বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু। উল্লেখ্য, দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করা হয়েছিল এবং সেই শুনানিতে অংশ নিতেই তিনি ইসি ভবনে আসেন। আইনজীবীদের বাদানুবাদের মধ্যে আব্দুল আউয়াল মিন্টু তার প্রার্থিতা বাতিলের আবেদনকারীদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এক পর্যায়ে সেখানে উপস্থিত হাসনাত আবদুল্লাহর সঙ্গে তার বাগবিতণ্ডা শুরু হয়।

উভয় পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে চলা এই উত্তপ্ত বাক্যবিনিময় উপস্থিত অন্যদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে উপস্থিত ব্যক্তিবর্গের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। দ্বৈত নাগরিকত্ব ও প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা নিয়ে চলমান এই আইনি লড়াইয়ের মাঝেই এমন ঘটনা ঘটল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার্ক পুনরুজ্জীবন, আঞ্চলিক শান্তি ও বৈশ্বিক ভূমিকার ওপর গুরুত্বারোপ পররাষ্ট্রমন্ত্রীর

ইসিতে আপিল শুনানির বিরতিতে হাসনাত আবদুল্লাহ ও আব্দুল আউয়াল মিন্টুর বাগবিতণ্ডা

আপডেট সময় : ০৬:৪৯:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬