দেশের চলমান নির্বাচনি পরিস্থিতি এবং প্রার্থিতা সংক্রান্ত আপিল শুনানির বিষয়ে নিজেদের অবস্থান জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শনিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এর আগে বিকেল ৫টার দিকে দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়। এতে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ উপস্থিত থাকবেন।
দলীয় সূত্র মতে, সংবাদ সম্মেলনে মূলত নির্বাচনি আপিল প্রক্রিয়ার বর্তমান চিত্র এবং নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে দলের পর্যবেক্ষণ ও মূল্যায়ন তুলে ধরা হবে। একইসঙ্গে বর্তমান প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টির পরবর্তী অবস্থান বা পদক্ষেপ সম্পর্কেও আসিফ মাহমুদ বিস্তারিত ব্রিফ করবেন বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট বিষয়ে দলের নেতা-কর্মীদের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























