ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

আরাফাত রহমান কোকোকে নিয়ে পুরোনো মন্তব্যে মুফতি আমির হামজার দুঃখ প্রকাশ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে করা এক পুরোনো মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই বক্তব্যের ভিডিওটি নতুন করে ছড়িয়ে পড়ার পর সৃষ্ট বিতর্কের পরিপ্রেক্ষিতে তিনি এই অবস্থান পরিষ্কার করেন।

শুক্রবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আমির হামজা জানান, কোকোকে নিয়ে তার দেওয়া সেই অনাকাঙ্ক্ষিত বক্তব্যটি ছিল মূলত ২০২৩ সালের। তিনি উল্লেখ করেন, সে সময় একটি বিষয় বোঝাতে গিয়ে তিনি ভুলবশত ওই উদাহরণটি ব্যবহার করেছিলেন। বিষয়টি নিয়ে তখন যেমন তিনি অনুতপ্ত ছিলেন, বর্তমান পরিস্থিতিতেও তিনি পুনরায় দুঃখ প্রকাশ করছেন।

মুফতি আমির হামজা তার পোস্টে লেখেন, “মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে নিয়ে আমার দেওয়া অনাকাঙ্ক্ষিত বক্তৃতাটি ছিল ২০২৩ সালের। আমি সেই সময়ই একটি বিষয় বোঝাতে গিয়ে উদাহরণ দিতে ভুল করায় দুঃখ প্রকাশ করেছিলাম। বর্তমানে ভিডিওটি পুনরায় ভাইরাল হওয়ায় আমি আবারও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

উল্লেখ্য, সম্প্রতি কোকোকে নিয়ে দেওয়া তার সেই পুরোনো বক্তব্যের ভিডিও খণ্ডিতাংশ ফেসবুকে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ভুল বোঝাবুঝি অবসানের লক্ষ্যে তিনি এই ব্যাখ্যা প্রদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার্ক পুনরুজ্জীবন, আঞ্চলিক শান্তি ও বৈশ্বিক ভূমিকার ওপর গুরুত্বারোপ পররাষ্ট্রমন্ত্রীর

আরাফাত রহমান কোকোকে নিয়ে পুরোনো মন্তব্যে মুফতি আমির হামজার দুঃখ প্রকাশ

আপডেট সময় : ০৬:০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬