ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

চৌদ্দগ্রামে শতাধিক শিক্ষার্থীর মাঝে আস-সালাম ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ

কুমিল্লার চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের নিয়মিত নামাজে উৎসাহিত করতে এবং মেধা বিকাশের লক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আস-সালাম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর হাতে বাইসাইকেলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

শনিবার পৌর এলাকার রামরায়গ্রাম উত্তর পাড়া বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান। আস-সালাম ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা রাসেল আহম্মেদের সভাপতিত্বে এবং সভাপতি মিরাজ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, কাজী আবুল হাশেম, জাকির মজুমদার, সোলায়মান মজুমদার, ফখরুল আলম মজুমদার, এবং চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. এমদাদ উল্যাহ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবনেতা হাসান, মুফতি আইয়ুব আনসারী, শিক্ষক প্রতিনিধি আল আমিন, ফয়েজ আহমদ ও রেজাউল করিম। এছাড়াও আস-সালাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক পরিষদের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজক সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নৈতিকতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত নামাজ আদায়, বার্ষিক রচনা প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান এবং উন্মুক্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে প্রধান আকর্ষণ হিসেবে বাইসাইকেল ছাড়াও ক্রেস্ট, স্কুল ব্যাগ, পাঠ্যবই এবং জ্যামিতি বক্সসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণের পূর্বে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে ফাউন্ডেশনের নতুন লোগো উন্মোচন করেন।

উল্লেখ্য, আমেরিকা প্রবাসী কাজী এনাম ও পর্তুগাল প্রবাসী রাসেল আহমেদের আর্থিক সহযোগিতায় এই মহতী উদ্যোগটি বাস্তবায়িত হয়েছে। গত দুই বছর ধরে আস-সালাম ফাউন্ডেশন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ধর্মীয় শিক্ষা ও সুস্থ বিনোদনে উদ্বুদ্ধ করতে নিয়মিত এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করে আসছে, যা স্থানীয় পর্যায়ে সর্বমহলে সমাদৃত হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

চৌদ্দগ্রামে শতাধিক শিক্ষার্থীর মাঝে আস-সালাম ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০৬:০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬