ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ষড়যন্ত্র বা অপপ্রচারে বিএনপিকে দমানো যাবে না: তারেক রহমান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত দেড় দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দলের নেতাকর্মীরা কখনো রাজপথ ছেড়ে যাননি। কোনো কৌশলের দোহাই দিয়ে তারা আন্দোলন থেকে পিছু হটেননি কিংবা আত্মগোপন করেননি। বরং শত প্রতিকূলতা ও নির্যাতনের মুখেও তারা ন্যায়ের পক্ষে অবিচল থেকেছেন।

শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক আবেগঘন মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও পাশবিক নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে এই সভার আয়োজন করা হয়।

তারেক রহমান বলেন, দীর্ঘ সময় ধরে চলা এই আন্দোলনে কখনো তীব্রতা বেড়েছে, আবার কখনো তা কিছুটা স্তিমিত হয়েছে। কিন্তু বিএনপির কোনো নেতাকর্মী দমে যাননি। বছরের পর বছর ধরে গুম, হত্যা, অপহরণ এবং হাজার হাজার মিথ্যা মামলার শিকার হওয়ার পরও তারা রাজপথে লড়াই চালিয়ে গেছেন। তিনি উল্লেখ করেন, অনেক ক্ষেত্রে একই পরিবারের এক ভাই গুম হওয়ার পর অন্য ভাই রাজপথে এসে সেই শূন্যস্থান পূরণ করেছেন এবং আন্দোলনকে আরও বেগবান করার শপথ নিয়েছেন। বিএনপির কর্মীরা কৌশলের নামে কখনো ‘সুপ্ত’ বা ‘গুপ্ত’ বেশ ধারণ করে ঘরে বসে থাকেনি।

দলের নেতাকর্মীদের সাহসিকতার প্রশংসা করে তারেক রহমান আরও বলেন, যে রাজনৈতিক দলের কর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এমন আপসহীন এবং অটল ভূমিকা পালন করতে পারে, কোনো ধরনের ষড়যন্ত্র বা অপপ্রচার চালিয়ে সেই দলকে স্তব্ধ করে দেওয়া সম্ভব নয়।

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, জনগণের অধিকার আদায়ের এই লড়াইয়ে বিএনপি সবসময় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। গুম ও খুনের শিকার হওয়া পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি জানান, ন্যায়ের পথে এই আত্মত্যাগ বৃথা যাবে না। ষড়যন্ত্রকারীদের সব অপচেষ্টা নস্যাৎ করে দিয়ে বিএনপি তার লক্ষ্য অর্জনে এগিয়ে যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার্ক পুনরুজ্জীবন, আঞ্চলিক শান্তি ও বৈশ্বিক ভূমিকার ওপর গুরুত্বারোপ পররাষ্ট্রমন্ত্রীর

ষড়যন্ত্র বা অপপ্রচারে বিএনপিকে দমানো যাবে না: তারেক রহমান

আপডেট সময় : ০৫:৪১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬