ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

গোয়ালন্দে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন

রাজবাড়ীর গোয়ালন্দে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি। এতে ট্রেনের চাকায় কাটা পড়ে তার দুই পা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার সকাল ৮টার দিকে গোয়ালন্দ বাজার রেলক্রসিং এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত রফিকুল ইসলাম উপজেলার নতুনপাড়া এলাকার মৃত শামচুর রহমান মিয়ার ছেলে। তিনি তিন সন্তানের জনক।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা কুষ্টিয়া-পোড়াদাহগামী শাটল (লোকাল) ট্রেনটি গোয়ালন্দ বাজার রেলক্রসিং অতিক্রম করছিল। এসময় রফিকুল ইসলাম হঠাৎ চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। মুহূর্তের মধ্যেই ট্রেনের চাকায় তার দুই পা কাটা পড়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল। তারা রক্তাক্ত অবস্থায় রফিকুলকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, ট্রেন দুর্ঘটনায় ওই ব্যক্তির দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, মানসিক সমস্যার কারণেই তিনি চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

গোয়ালন্দ ঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের সহায়তায় আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বজয়ী স্প্যানিশ ফুটবল দলের রাজকীয় সংবর্ধনা: মাদ্রিদের রাজপথে লাখো মানুষের উল্লাস

গোয়ালন্দে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন

আপডেট সময় : ০৫:৩৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬