গোপালগঞ্জের কোটালীপাড়ায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে ‘কোটালীপাড়া সাংবাদিক ফোরাম’-এর ১৪ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার ফোরামের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য এই কমিটি নির্বাচন করা হয়।
নবগঠিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান শেখ জুয়েল এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন কালাম তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই কমিটি ঘোষণা করেন গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জয়ন্ত শিরালী।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহসভাপতি কামরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পারভেজ, সাংগঠনিক সম্পাদক জিয়াদুল ইসলাম লিমন, কোষাধ্যক্ষ এফ এম মিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক হৃদয় হাওলাদার এবং প্রচার সম্পাদক মায়াজ হাওলাদার। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ইস্রাফিল শেখ, কাজী শাহীন, গোলাম মর্তুজা, সোহেল হাওলাদার, আলবার্ট শিকদার কমল ও কামাল হাওলাদার।
সভার সমাপনী বক্তব্যে নবনির্বাচিত সভাপতি মনিরুজ্জামান শেখ জুয়েল বলেন, সাংবাদিকতা কোনো ব্যক্তিগত স্বার্থ হাসিলের হাতিয়ার নয়, বরং এটি একটি গভীর সামাজিক দায়বদ্ধতার পেশা। সত্য, ন্যায় এবং জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করাই কোটালীপাড়া সাংবাদিক ফোরামের মূল লক্ষ্য। তিনি আরও উল্লেখ করেন, গণমাধ্যমের স্বাধীনতা বজায় রাখা এবং স্থানীয় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নসহ তাঁদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে এই সংগঠন ঐক্যবদ্ধভাবে অগ্রণী ভূমিকা পালন করবে।
রিপোর্টারের নাম 
























