ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

নওগাঁ সীমান্তে বিজিবির বড় সাফল্য: ২৯ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ

নওগাঁর ধামইরহাট উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট ও মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার দিবাগত রাতে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এসব সফল অভিযান পরিচালনা করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ ২০ হাজার টাকা বলে জানা গেছে।

বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার চকিলাম বিওপির টহল কমান্ডার হাবিলদার মেহেদী হাসানের নেতৃত্বে একটি বিশেষ দল সীমান্ত পিলার ২৬৬/১ এস সংলগ্ন চকশব্দল এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশের অভ্যন্তরে ওই গ্রামের একটি সরিষাক্ষেতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৪ হাজার ৬০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুন পিএসসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। উদ্ধারকৃত এসব উচ্চমূল্যের মাদকদ্রব্য স্থানীয় ধামইরহাট থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

এদিকে একই রাতে কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার বাদশা আলমগীরের নেতৃত্বে অপর একটি অভিযান পরিচালিত হয়। সীমান্ত পিলার ২৭২ এমপি সংলগ্ন উস্তমাবাদ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১২৬ বোতল নেশাজাতীয় কাশির সিরাপ জব্দ করে বিজিবি। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান নির্মূলে বিজিবির এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেজওয়ানা ও খলিলুরের গ্রেফতার চায় জামায়াত

নওগাঁ সীমান্তে বিজিবির বড় সাফল্য: ২৯ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ

আপডেট সময় : ১২:০৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬