ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

গাইবান্ধা-৩: আপিলে ৪ প্রার্থীর প্রার্থিতা বহাল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে নির্বাচন কমিশনে আপিলের মাধ্যমে বাতিল হওয়া চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ১১, ১২ ও ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে ওই চার প্রার্থীর প্রার্থিতা মঞ্জুর করা হয়। এর আগে, গত ৩ জানুয়ারি গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় কিছু অসংগতি দেখিয়ে তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছিল।

যাদের প্রার্থিতা ফিরে পাওয়া গেছে, তারা হলেন: জনতা দলের প্রার্থী মঞ্জুরুল হক, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আব্দুল্লাহ আদিল নান্নু, স্বতন্ত্র প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি এবং স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান। এই প্রার্থীরা জানান, রিটার্নিং কর্মকর্তা প্রাথমিকভাবে তাদের মনোনয়নপত্র বাতিল করলেও নির্বাচন কমিশন তাদের আপিল মঞ্জুর করে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের আইন-২ শাখার সিনিয়র সহকারী সচিব আরিফুর রহমান স্বাক্ষরিত সিদ্ধান্ত তালিকায় এই প্রার্থীদের প্রার্থিতা মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম জানিয়েছেন, এ আসনে মোট ৫ লাখ ৬ হাজার ১৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৯০২ জন, নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ২৭৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৯ জন। এই আসনে ১৪৫টি ভোটকেন্দ্রে ৯৫২টি কক্ষে ভোটগ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মূল জার্মান থেকে অনূদিত হ্যারমান হেসের গ্রন্থ বইমেলায়

গাইবান্ধা-৩: আপিলে ৪ প্রার্থীর প্রার্থিতা বহাল

আপডেট সময় : ১০:৪০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬