ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

শহীদ ওসমান হাদির ভাই ওমর হাদিকে লন্ডনে কূটনৈতিক পদে নিয়োগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ এবং ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির বড় ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক।

প্রজ্ঞাপনের শর্তানুযায়ী, ওমর বিন হাদিকে অন্য সকল পেশা, ব্যবসা বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদের জন্য এই চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। তাঁর এই নিয়োগের অন্যান্য আনুষঙ্গিক শর্তাবলি নির্ধারিত চুক্তিপত্রের মাধ্যমে চূড়ান্ত করা হবে। উল্লেখ্য, তাঁর ছোট ভাই ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে দুর্বৃত্তদের গুলিতে গুরুত্বর আহত হন এবং পরবর্তীতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর শাহাদাত বরণ করেন।

তবে এই নিয়োগ নিয়ে কিছুটা ভিন্ন তথ্য পাওয়া গেছে বিভিন্ন সংগঠনের মোর্চা ‘জুলাই ঐক্য’ এর পক্ষ থেকে। সংগঠনটি জানিয়েছে, ওমর বিন হাদির সঙ্গে তাদের কথা হয়েছে এবং তিনি দাবি করেছেন যে, যুক্তরাজ্যের হাইকমিশনে এ ধরনের কোনো পদের জন্য তাঁর কোনো ব্যক্তিগত আবেদন বা চাওয়া ছিল না। তিনি মূলত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন, যার পরিপ্রেক্ষিতে সরকার তাঁকে গানম্যান ও গাড়ি সুবিধা প্রদান করেছে। এই বিশেষ নিয়োগের প্রজ্ঞাপনটি সরকার কেন বা কোন প্রেক্ষাপটে জারি করেছে, সে বিষয়ে তিনি অবগত নন বলেও জুলাই ঐক্যকে জানিয়েছেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় মধ্যস্থতায় পাকিস্তান, বৈঠক নিয়ে কাটছে না ধোঁয়াশা

শহীদ ওসমান হাদির ভাই ওমর হাদিকে লন্ডনে কূটনৈতিক পদে নিয়োগ

আপডেট সময় : ১০:২৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬