ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

রূপপুর বিদ্যুৎ প্রকল্পের অগ্রগতি ও জ্বালানি লোডিংয়ের প্রস্তুতি পরিদর্শন করলেন অর্থ উপদেষ্টা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩০:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের নির্মাণকাজের সর্বশেষ অবস্থা ও পারমাণবিক জ্বালানি (ফুয়েল) লোডিংয়ের চূড়ান্ত প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। শুক্রবার (১৬ জানুয়ারি) পাবনার ঈশ্বরদীতে অবস্থিত প্রকল্প এলাকা পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে ড. সালেহউদ্দিন আহমেদ প্রকল্পের মূল নিয়ন্ত্রণ কক্ষ (মেইন কন্ট্রোল রুম), ট্রেনিং সেন্টার, ইলেকট্রিক্যাল ও ওয়াটার সিস্টেম এবং কুলিং টাওয়ারসহ গুরুত্বপূর্ণ কারিগরি অবকাঠামো ঘুরে দেখেন। এসময় তিনি প্রকল্পের বিভিন্ন পর্যায়ের অগ্রগতি সম্পর্কে দায়িত্বরত প্রকৌশলী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান উপদেষ্টাকে প্রকল্পের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, নির্মাণকাজের অগ্রগতি এবং জ্বালানি লোডিংয়ের জন্য গৃহীত প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।

প্রকল্পের সার্বিক অগ্রগতি ও আন্তর্জাতিক মানের নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের জ্বালানি খাতে এক নতুন দিগন্তের সূচনা করবে। এই বৃহৎ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জাতীয় বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।”

এ সময় উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রীপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। এছাড়া বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মো. মজিবুর রহমান এবং প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পাবনার ঈশ্বরদীতে বাস্তবায়নাধীন এই মেগা প্রকল্পটি বর্তমানে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) কঠোর নিরাপত্তা নীতিমালা অনুসরণ করে প্রকল্পের নির্মাণকাজ ইতিমধ্যে শেষ পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং খুব শীঘ্রই এই কেন্দ্রে পারমাণবিক জ্বালানি লোডিংয়ের কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মূল জার্মান থেকে অনূদিত হ্যারমান হেসের গ্রন্থ বইমেলায়

রূপপুর বিদ্যুৎ প্রকল্পের অগ্রগতি ও জ্বালানি লোডিংয়ের প্রস্তুতি পরিদর্শন করলেন অর্থ উপদেষ্টা

আপডেট সময় : ০৯:৩০:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬